

রশীদ নাকি খান একবার বলেছিলেন, আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে তিনি বিয়ে করবেন না। যে কথাটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিলো তুমুল হাঁসিঠাট্টা। যদিও পড়ে তিনি একটা প্রেস কনফারেন্সে জানান ব্যপারটি সত্যি নয় তিনি এমন কথা কখনো বলেননি।আরেকবার এশিয়া কাপের আগে বলেছিলো বাংলাদেশকে নিয়ে ভাবছি না। ট্রফি টা আমাদের লাগবে।যেনো অনেকটা মামা বাড়ির আবদার ছাপিয়ে তারচেয়ে বেশি কিছু। প্রতিপক্ষের দিতে বিন্দুমাত্র সম্মান না দেখানো যেনো ক্রিকেটীয় ভদ্রতায় অজ্ঞতার প্রমাণ। তবে তিনি যে দূনিয়ার অন্যতম সেরা স্পিনার তা স্বীকার করবেন অনেকে। টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিন বোলারদের আধিপত্য নতুন কিছু নয়। সাকিব আল হাসান, রশিদ খান ও সুনীল নারাইনের মতো স্পিনাররা ইতিমধ্যেই নিজেদের চতুরতা দিয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলে তুলে নিয়েছেন অসংখ্য উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায়ও রয়েছেন এ তিন জন।তবে এই তারকা স্পিনারদের মধ্যেই নিজের অবস্থানকে শীর্ষে মনে করেন আফগান লেগস্পিনার রশিদ খান। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৬৫৪ উইকেট—যা তাকে রেখেছে সবার ওপরে।সম্প্রতি ‘ক্রিকইনফো’র ফেসবুক পেজে প্রকাশিত একটি রিলস ভিডিওতে দেখা যায়, রশিদের সঙ্গে একটি র্যাপিড ফায়ার সেশনে বিভিন্ন স্পিনারের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। সেখানেই নিজের নাম আসলে রশিদ খান মজার ছলেই নিজেকেই সেরা বলেন।চাহাল, ইমাদ ওয়াসিম, জাম্পা, আদিল রশিদ, বরুণ চক্রবর্তী, আকিল হোসেন ও অক্ষর প্যাটেলের মধ্যে বারবার যুজবেন্দ্র চাহালের নামই বেছে নেন রশিদ। তবে চাহাল আর ইমরান তাহিরের মধ্যে তুলনায় তাহিরকে এগিয়ে রাখেন তিনি। একইভাবে শাদাব খানের ক্ষেত্রেও তাহিরকেই বেছে নেন।স্বদেশি স্পিনার মুজিব উর রহমানের সঙ্গে তুলনায় কিছুটা দ্বিধায় পড়লেও, রশিদ শেষ পর্যন্ত তাহিরকেই পছন্দ করেন। কারণ হিসেবে জানান, টি-টোয়েন্টিতে তাহিরের উইকেট সংখ্যা (৫৪৭) মুজিবের চেয়ে অনেক বেশি (২৮৯)।তবে সুনীল নারাইন ও তাহিরের তুলনায় নারাইনকে এগিয়ে রাখেন রশিদ। এরপর সাকিব আল হাসান, তাবরেইজ শামসি ও ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম আসলেও, সবক্ষেত্রেই নারাইনকেই সেরা বলেন।শেষ প্রশ্নে, যখন নিজের সঙ্গে নারাইনের তুলনা করতে বলা হয়, রশিদ খান হেসে বলেন, ‘এটা কঠিন প্রশ্ন।’ কিন্তু একটু পরেই মজা করে নিজের নামই বলেন, "রশিদ খান", এবং হো হো করে হাসেন।টি-টোয়েন্টিতে রশিদের পরেই আছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, যাঁর উইকেট সংখ্যা ৬৩১। তবে তিনি ইতিমধ্যে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই রশিদের শীর্ষস্থান আপাতত নিরাপদ।এ তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন নারাইন (৫৮৯), তাহির (৫৪৭) ও সাকিব (৪৯৮)। যদিও সাকিব ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন, তবু তিনি নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সর্বশেষ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ১ ও ৫ উইকেট নিয়েছেন তিনি। তবে ব্যাট হাতে এখনও নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।তবে সব বিপত্তি কাটিয়ে মাঠে নিজের সেরাটা দেয়ার সক্ষমতা সাকিবের আছে। তাই নিজেকে সেরা মানলেও সাকিবকে যথেষ্ট সম্মান করেন রশীদ। ওদের বন্ধুত্বের গল্প তো বেশ পুরোনো।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।