

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে আজ ভোরে যেন রূপকথার মঞ্চ বসেছিল। ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল এলএ গ্যালাক্সির, আর গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। কারণ ছিল একটাই—দীর্ঘ ১৫ দিন পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি।ম্যাচের শুরুতে মায়ামির ঝলকম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইন্টার মায়ামি। আক্রমণাত্মক সেই খেলার ফল মেলে ৪৩ মিনিটে, যখন জর্ডি আলবার দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিক দল।তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এলএ গ্যালাক্সি। ৫৯ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। আর ঠিক তখনই মাঠে নামেন লিওনেল মেসি। দর্শকদের মাঝে তখন উত্তেজনা চরমে। কিন্তু মেসির মাঠে নামার পরপরই গোল হজম করে মায়ামি—যা কিছুটা হতাশার হলেও, সেটা যেন পুরো দলকে তাতিয়ে তোলে নতুনভাবে।৮৪ মিনিটে মেসির জাদু৮৪ মিনিট, ম্যাচ তখন ১-১। সময় গড়াচ্ছে, অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো দুই দলের মধ্যেই পয়েন্ট ভাগাভাগি হবে। কিন্তু মেসি থাকলে ভবিষ্যৎ অনুমান করা ভুল। রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে একক নৈপুণ্যে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের বিখ্যাত কার্লিং শটে বল পাঠিয়ে দেন গোলপোস্টের টপ কর্নারে। গোলকিপারের কিছুই করার ছিল না—শুধু তাকিয়ে দেখার মতো গোল!স্টেডিয়ামে তখন বিস্ফোরণ, উল্লাসে ফেটে পড়েন মায়ামির সমর্থকেরা। ইন্টার মায়ামি ২, এলএ গ্যালাক্সি ১।থামেননি এখানেইগোল করে দাঁড়িয়ে পড়েন মেসি, কিছুটা হাসিমুখে প্রতিপক্ষের দিকে তাকিয়ে যেন বললেন—“কেমন দিলাম?” পাশে থাকা লুইস সুয়ারেজও যেন কিছুটা হতবাক, যদিও এ দৃশ্য তাঁর জন্য নতুন নয়।ম্যাচের ৮৯ মিনিটে মেসি ফের জাদু দেখান—বক্সের ধারে এক দৃষ্টিনন্দন ব্যাকহিল পাসে বল বাড়িয়ে দেন সুয়ারেজকে। সুয়ারেজও পিছিয়ে থাকেননি—দারুণ এক ফিনিশিংয়ে বল পাঠিয়ে দেন জালে। তাতেই জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।শেষপর্যন্ত স্কোরলাইন: ইন্টার মায়ামি ৩-১ এলএ গ্যালাক্সিমাত্র ১৫ দিনের বিরতি কাটিয়ে ফিরেই এক গোল ও এক অ্যাসিস্ট—মেসির এমন পারফর্ম্যান্স যেন আবারও প্রমাণ করল, কেন তিনি ফুটবল ইতিহাসের সেরাদের সেরা। মায়ামি পেয়েছে কেবল জয় নয়, ফিরে পেয়েছে আত্মবিশ্বাস এবং তাদের জাদুকরকে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।