

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে দারুণ জয় পেয়েছে সাকিব আল হাসানের দল এন্টিগুয়া ও বার্বুদা ফ্যালকনস। চতুর্থ ম্যাচে এসে তারা হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডারসকে, মাত্র ৮ রানের রুদ্ধশ্বাস লড়াইয়ে। টি২০ ক্রিকেটে ৮ রানের জয় মানেই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা, আর সেই নাটকীয় জয়ের নায়ক ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ব্যর্থ হলেও, বল হাতে মাত্র এক ওভারে বদলে দেন ম্যাচের দৃশ্যপট।ব্যাট হাতে আবারও হতাশ সাকিবসিপিএলের নতুন মৌসুমে সাকিবকে ঘিরে ছিল ভক্তদের বাড়তি প্রত্যাশা। কিন্তু শুরুটা তার একেবারেই ভালো হয়নি। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ, এদিনও তার ব্যাট থেকে এলো মাত্র ১৩ বলে ৭ রান। টি২০ মানদণ্ডে যা একেবারেই হতাশাজনক।আগে ব্যাট করতে নেমে দলের প্রথম পাঁচ ব্যাটার যখন ব্যর্থ হন, তখন সাকিবের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তিনি বড় কিছু করতে না পারায় দল চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত ফাবিয়ান এলেন (৪৫ রান) ও অধিনায়ক ইমাদ ওয়াসিমের (৩৯ রান) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ফ্যালকনস সংগ্রহ দাঁড় করায় ৬ উইকেটে ১৬৭ রান।শুরুতেই জ্বলে ওঠে ত্রিনবাগো, তারপর সাকিবের আঘাতলক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ত্রিনবাগো নাইট রাইডারস। ওপেনার কলিন মানরো ঝড়ো ইনিংস খেলেন মাত্র ১৮ বলে ৪৪ রান। তবে ৫ম ওভারে ওবেদ ম্যাককয়ের জোড়া আঘাতে ম্যাচে ফেরে ফ্যালকনস।শেষদিকে কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিং আবারও ম্যাচটাকে ত্রিনবাগোর দিকে টেনে নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই এগিয়ে আসেন সাকিব।এক ওভারের জাদু: ৪৯৯তম উইকেটের সাক্ষী১৩তম ওভারে বোলিংয়ে এসে একের পর এক ডট বল করেন সাকিব। ওই ওভারের তৃতীয় বলে বিদায় করেন দারেন ব্রাভোকে, ফাবিয়ান এলেনের ক্যাচে। এটি ছিল টি২০ ক্রিকেটে সাকিব আল হাসানের ৪৯৯তম উইকেট।তার দুর্দান্ত ওভার শেষ হয় ১ উইকেট ও মাত্র ২ রান খরচে। সেটিই আসলে বদলে দেয় ম্যাচের রূপরেখা। যদিও এরপর আর তাকে বোলিংয়ে আনেননি অধিনায়ক ইমাদ ওয়াসিম। কেন আনেননি, সেটা তিনিই ভালো জানেন!শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে ত্রিনবাগোর ইনিংস থেমে যায় ১৫৯ রানে, আর ফ্যালকনস জয় তুলে নেয় ৮ রানে।শীর্ষে উঠল ফ্যালকনসএই জয়ের ফলে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে এন্টিগুয়া ও বার্বুদা ফ্যালকনস। আগামী শনিবার তারা মাঠে নামবে নিজেদের পরবর্তী ম্যাচে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।