

রেকর্ড ৮টি দল নিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। দুই গ্রুপে ভাগ হয়ে ৪টি করে দল খেলবে, যেখানে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টটি শেষ হবে ২৮ তারিখে। আগামী বছর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কারণে এবারের এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটে। তবে টি২০ ফরম্যাটে হওয়ায় এবার অনেক বড় তারকা খেলোয়াড় মিস করতে যাচ্ছেন, যদিও অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। চলুন দেখে নেওয়া যাক এবারের এশিয়া কাপ মিস করবেন কারা।বাংলাদেশ: অভিজ্ঞতার ঘাটতি ও নতুন চ্যালেঞ্জ সবার আগে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে। ২০২৪ সালের ঘটনা পুরো পরিস্থিতি বদলে দিয়েছে। সাকিব আল হাসান, যিনি বছরের পর বছর দলের প্রাণশক্তি ছিলেন, এবার আর দেশে খেলতে পারবেন না। শুরুতে বিদেশে কিছু সিরিজ খেললেও এখন তিনি পুরোপুরি দলে অনুপস্থিত। তাঁর অভাব শুধু উইকেটের ঘাটতি নয়, বরং দলের নেতৃত্ব ও মানসিক দৃঢ়তায় বড় প্রভাব ফেলবে। আনুষ্ঠানিকভাবে অবসর না নিয়েও সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ।এর আগে দুইবারের টি২০ এশিয়া কাপে ছিলেন সাব্বির রহমান, তবে এবার তিনি দলের বাইরে। অন্যদিকে, মুশফিকুর রহিম ২০২২ সালের এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন, এবং রিয়াদও দলে জায়গা পাননি। এই অভিজ্ঞতার ঘাটতি এবারের বাংলাদেশ দলে নতুন উদ্যমীদের ওপর নির্ভরশীল করে তুলেছে।ভারত: সুপারস্টারদের অনুপস্থিতি ক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলি, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক অনুসারী ধারণ করেন, এবার দলে নেই। সঙ্গে নেই দলের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাও। যদিও দুজনই বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বেশি মনোযোগী, তবে টি২০ ফরম্যাটের এশিয়া কাপের জন্য তাদের অনুপস্থিতি ভারতের জন্য বড় প্রভাব ফেলবে। এছাড়া অপ্রত্যাশিতভাবে স্কোয়াডে নেই লোকেশ রাহুল, ইয়াশস্বি জাইসওয়াল এবং স্রেয়াস আইয়ারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়।পাকিস্তান: চমকপ্রদ স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ও ভারতের মতো পাকিস্তানও এশিয়া কাপের স্কোয়াডে বড় চমক দিয়েছে। গত এক দশক ধরে পাকিস্তানের ক্রিকেটের নেতৃত্ব ও ধারাবাহিকতার প্রতীক ছিলেন বাবর আজম। আর গত পাঁচ বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ রিজওয়ান। অথচ এবারের স্কোয়াডে এই দুই তারকাকে রাখা হয়নি। এছাড়া দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার নাসিম শাহের মতো খেলোয়াড়েরও। পাকিস্তান নিজেদের নতুন পরিকল্পনা অনুযায়ী স্কোয়াড ঘোষণা করেছে, যা টুর্নামেন্টের আগে বিতর্ক এবং আলোচনা সৃষ্টি করেছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।