

বিনোদনের খোঁড়াক মানেই যেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ক্লাব বিশ্বকাপ ফাইনালে সুযোগ পেয়ে একটি পদক নিজের কাছে রেখে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন—সরাসরি বিশ্বকাপ ট্রফিই নিজের কাছে রাখতে চান ট্রাম্প!২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। গত ২২ আগস্ট হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই তারিখ ঘোষণা করেন। সেখানেই ঘটে যায় এক মজার ঘটনা।সংবাদ সম্মেলনে ট্রাম্প উপস্থিত হন একটি লাল ক্যাপ পরে, যেখানে লেখা ছিল—“Trump was right about everything”। নিজের প্রতি আত্মবিশ্বাসী এই সাবেক প্রেসিডেন্ট এরপর হালকা মজার ছলেই ইনফান্তিনোর কাছে জানতে চান, “আমি কি এই ট্রফি নিজের কাছে রেখে দিতে পারি?”ফিফা প্রেসিডেন্ট অবশ্য তখনই নিয়মটি মনে করিয়ে দেন—“বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারবেন শুধু চ্যাম্পিয়ন খেলোয়াড়, কোচ, অথবা রাষ্ট্রপ্রধানেরা। কারণ, এই ট্রফি কেবল বিজয়ীদের জন্য।” তিনি মজার ছলেই আরও বলেন, “যেহেতু আপনিও একজন বিজয়ী, আপনিও ছুঁতে পারেন।”ট্রাম্প যখন ট্রফি হাতে নেন, তখন ইনফান্তিনো তাকে সতর্ক করে বলেন, “এটা কিন্তু বেশ ভারি!” সত্যিই তাই—৬.১৭ কেজি ওজনের বিশ্বকাপ ট্রফি অন্য যেকোনো ট্রফির তুলনায় অনেক ভারি। ট্রাম্প হেসে উত্তর দেন, “আমি কি এটা নিজের কাছে রেখে দিতে পারি?”—এমন প্রশ্নে উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়েন।উল্লেখ্য, ফিফার আসল ট্রফি কখনোই বিজয়ী দলের কাছে স্থায়ীভাবে দেয়া হয় না। ২০০৬ সাল থেকে নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দল অরিজিনাল ট্রফি দিয়ে উদযাপন করলেও পরবর্তীতে তাদের হাতে তুলে দেয়া হয় একটি রেপ্লিকা। আসল ট্রফিটি নিরাপত্তার কারণে ফিফার সদর দফতরেই সংরক্ষিত থাকে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।