খেলাধুলা


টানা তিন ফাইনাল হারের লজ্জার রেকর্ডে রোনালদো


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ আগস্ট ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার

টানা তিন ফাইনাল হারের লজ্জার রেকর্ডে রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে নতুন সংযোজন হলো এক অপ্রত্যাশিত রেকর্ড—টানা তিন ফাইনাল হারের বেদনা। শনিবার রাতে হংকং স্টেডিয়ামে আল আহলির বিপক্ষে টাইব্রেকারে হেরে গেলেন রোনালদোর আল নাসের। এর ফলে সৌদি ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা হাতছাড়া করলেন পর্তুগিজ সুপারস্টার।
নব্বই মিনিটে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো, যা ছিল আল নাসরের জার্সিতে তার ১০০তম গোল। একই সঙ্গে চার ভিন্ন ক্লাবের হয়ে শত গোল করার অনন্য কীর্তিও গড়লেন তিনি। তবে আনন্দটা স্থায়ী হলো না বেশিক্ষণ—প্রথমার্ধের যোগ করা সময়ে আল আহলি সমতায় ফেরে, এরপর টাইব্রেকারে ভাগ্যের খেলায় হেরে যায় আল নাসের।
এই হারের ফলে সৌদি অধ্যায়ে রোনালদোর ফাইনাল দুর্ভাগ্যের ইতিহাস আরও দীর্ঘ হলো। ২০২৩-২৪ মৌসুমে কিংস কাপ ফাইনালে হার, এরপর সুপার কাপের ফাইনালে পরাজয়, আর এবারও একই টুর্নামেন্টে হারের তিক্ত স্বাদ। অর্থাৎ একটানা তিন ফাইনালে হারার রেকর্ড এখন রোনালদোর নামের পাশে।
অফিসিয়াল কোনো শিরোপা এখনো আল নাসেরকে এনে দিতে পারেননি তিনি। যদিও আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন, তবে সেটি ফিফার স্বীকৃত শিরোপা নয়। সর্বশেষ ক্লাব ট্রফির স্বাদ তিনি পেয়েছিলেন ২০২১ সালে, জুভেন্টাসের হয়ে। চার বছর পেরিয়ে গেছে, বয়স ছুঁয়েছে চল্লিশ, কিন্তু শিরোপার খরা কাটেনি।
অন্যদিকে একই সময়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন প্রথম শিরোপা। নতুন ক্লাবের হয়ে মেসি সাফল্যের গল্প লিখছেন, আর রোনালদোর ক্ষেত্রে ছবিটা যেন পুরো উল্টো।
সৌদি ক্লাবটি রোনালদোর পেছনে ব্যয় করছে শত শত কোটি টাকা, দিচ্ছে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকের মধ্যে একটি। তবুও সাফল্যের পাল্লা শূন্যই রয়ে গেছে। ফলে সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞ—অনেকে প্রশ্ন তুলছেন, আল নাসেরের জন্য রোনালদো কি হয়ে যাচ্ছেন ‘আনলাকি’?
এখন দেখার বিষয়, ট্রফি খরার এই অধ্যায় রোনালদো কাটাতে পারেন কবে, নাকি ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এই আক্ষেপই হয়ে থাকবে তার সঙ্গী।

সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।