খেলাধুলা


মেসির জোড়া গোল, ফাইনালে ইন্টার মায়ামি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ আগস্ট ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

মেসির জোড়া গোল, ফাইনালে ইন্টার মায়ামি
যদি পারো, তবে আমাকে আটকে রাখো—মাঠে যেন এমন বার্তাই ছড়িয়ে দিলেন লিওনেল মেসি। রেকর্ড সংখ্যক দলীয় শিরোপার মালিক আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর এখন তাকিয়ে আছেন নিজের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যেতে।
লিগস কাপের সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী অরলান্ডোর বিপক্ষে মেসির জাদুকরি পারফরম্যান্সে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। আর তাতেই ফাইনালে জায়গা করে নিলো ডেভিড বেকহামের ক্লাব।
ম্যাচের গল্প
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্যাসালিকের দুর্দান্ত গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। সেই মুহূর্তে মনে হচ্ছিল, মেসির দল হয়তো থেমে যাবে সেমিফাইনালেই। প্রতিপক্ষের আগ্রাসন, খেলার গতি আর চাপ—সব কিছু যেন কাজ করছিল মায়ামির বিপক্ষে।
তবে মেসি থাকলে ম্যাচ শেষ হওয়ার আগে কিছুই বলা যায় না। দ্বিতীয়ার্ধে তিনি ফেরালেন ম্যাচের চিত্রনাট্য।
৭৬ মিনিটে দলের পাওয়া পেনাল্টি থেকে স্বাভাবিক ভঙ্গিতেই গোল করে দলকে ফেরালেন সমতায়। এরপর ৮৮ মিনিটে জর্দি আলবার সাথে চমৎকার কম্বিনেশন থেকে রক্ষণ ভেদ করে নিলেন দুর্দান্ত এক শট—বল গিয়ে জড়াল অরলান্ডোর জালে। যেন প্রতিপক্ষকে চোখ রাঙ্গিয়ে বললেন, “এ কারণেই আগের ম্যাচে বিশ্রামে ছিলাম।”
অতিরিক্ত সময়ে ভেগোভিয়ার গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছে যায় ইন্টার মায়ামি।
মেসির সামনে হাতছানি রেকর্ড
এই জয়ে মায়ামির হয়ে ৩য় শিরোপার সুযোগ পেলেন মেসি। ব্যক্তিগতভাবে তার সামনে এখন রেকর্ড ৪৭তম শিরোপার হাতছানি। নেতৃত্ব, আত্মবিশ্বাস আর নাটকীয়তার মিশেলে আবারও প্রমাণ করলেন—শেষ মুহূর্তে জ্বলে উঠার নামই লিওনেল মেসি।

সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।