হেড অফ ডিজিটাল মিডিয়া


রিয়াল মাদ্রিদে ভিনির আলো, চেলসিতে এঞ্জো-পেদ্রোর আধিপত্যএম্বাপ্পের আগমনের পর অনেকেই ভেবেছিল ভিনিসিয়ুস জুনিয়রের ক্যারিয়ার বুঝি শেষ হতে চলেছে। তবে ব্রাজিলিয়ান তারকা যেন আরও একবার প্রমাণ করে দিলেন—প্রতিভা কখনও চাপা পড়ে থাকে না, যার আলো জ্বালানোর, সে জ্বালাবেই।নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ ৯৯ মিনিটে সরাসরি তিনটি গোলে অবদান রেখেছেন ভিনি। শুধু তাই নয়, সর্বশেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে পিছিয়ে পড়া দলকে ফিরিয়ে এনে দারুণ এক জয় উপহার দেন তিনি। তার পারফরম্যান্স যেন বারবার মনে করিয়ে দিচ্ছে—তিনি মাদ্রিদের বর্তমান ও ভবিষ্যৎ, এবং দলের সবচেয়ে ভরসাযোগ্য খেলোয়াড়দের একজন। যত বড় তারকাই আসুক না কেন, তার জায়গা দখল করার সাধ্য নেই কারও।চেলসিতে ব্রাজিল-আর্জেন্টাইন আধিপত্যঅন্যদিকে ইংল্যান্ডের ক্লাব চেলসিতে এখন আধিপত্য দুই লাতিন তারকার হাতে। আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ ও ব্রাজিলের নতুন সেনসেশন জোয়াও পেদ্রো মিলে ছুটে চলেছেন ব্লুজদের এগিয়ে নিতে।গত মৌসুমে এঞ্জো ফার্নান্দেজ চেলসিকে একটি ইউরোপিয়ান কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন। নতুন মৌসুমেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। তার সঙ্গে এবার যুক্ত হয়েছেন পেদ্রো, যিনি শুরুতেই নজর কেড়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।প্রিমিয়ার লিগে তিন ম্যাচ শেষে সবার উপরে আছে চেলসি। এঞ্জো ইতিমধ্যেই করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট, আর জোয়াও পেদ্রো করেছেন দুই গোল ও দুটি অ্যাসিস্ট। শুধু তাই নয়, ফুলহামের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুজনের পারফরম্যান্সেই জয় পায় ব্লুজরা।প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্নার থেকে গোল করে চেলসিকে এগিয়ে নেন জোয়াও পেদ্রো। তার সেই গোলে অ্যাসিস্ট করেন এঞ্জো ফার্নান্দেজ। এরপর ৫৬ মিনিটে পেনাল্টি থেকে নিজেও স্কোরশিটে নাম তোলেন এঞ্জো। এটি ছিল লিগে তার দ্বিতীয় গোল। এদিকে এই বছর এখন পর্যন্ত ইপিএলে সবচেয়ে বেশি ১০টি অ্যাসিস্টও করেছেন তিনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় পায় চেলসি।নতুন কোচে উড়ছে রিয়াল মাদ্রিদঅন্যদিকে লালিগায় দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচের অধীনে প্রথম তিন ম্যাচেই তিন জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা।ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল মাদ্রিদ। ১৮ মিনিটে মুরিকির গোলে এগিয়ে যায় মায়োর্কা। এর আগে এম্বাপ্পে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৩৭ মিনিটে আর্দা গুলার এবং এক মিনিট পর ৩৮ মিনিটে ভিনিসিয়ুস গোল করলে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যালাক্টিকোসরা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।