হেড অফ ডিজিটাল মিডিয়া


লালিগার ৩য় রাউন্ডে বার্সেলোনা মুখোমুখি হয়েছে রায়ো ভায়েকানোর। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে, তবে পুরো ম্যাচ জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেফারি এবং ভিএআর। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের ৩টি গোল বাতিল হওয়ার পর বার্সেলোনা সমর্থকদের মধ্যে পুনরায় অভিযোগের ঝড় ওঠার সুযোগ তৈরি হয়েছিল।৩৭তম মিনিটে আসে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ডান প্রান্ত দিয়ে ভায়েকানোর বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। তাকে থামানোর চেষ্টায় এগিয়ে আসেন ডিফেন্ডার পেপে চাভারিয়া। যদিও তার স্পর্শ কতটা লেগেছিল ইয়ামালের পায়ে, তা নিয়ে সংশয় তৈরি হয়, কিন্তু রেফারি সিদ্ধান্ত দেন—পেনাল্টি বার্সেলোনার। ভায়েকানোর খেলোয়াড়রা বিষয়টি মানতে পারেনি, তবে মাঠে ভিএআর ঠিকমত কাজ না করায় চেকের সুযোগ ছিল না।স্পট কিক থেকে ইয়ামাল গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। সেই সঙ্গে উঠে যান লা লিগার ইতিহাসে এক অনন্য রেকর্ডে। মাত্র ১৮ বছর ৪৯ দিন বয়সে স্পট কিক থেকে গোল করে স্প্যানিশ শীর্ষ লিগে চলতি শতাব্দীতে সবচেয়ে কম বয়সে পেনাল্টি থেকে গোল করা কৃতিত্ব তাঁর দখলে চলে আসে।খেলার অন্য অংশেও অবাক করা ঘটনা ঘটেছে। দুটি গোল বাতিলসহ নানান বিতর্কে ম্যাচ শেষ হয় সমতার সঙ্গে। মাঠের অবস্থা প্রথম শ্রেণীর লিগের জন্য উপযুক্ত ছিল না এবং কিছু সময় ভিএআরও সঠিকভাবে কাজ করেনি। তবে সব মিলিয়ে বার্সেলোনাকে বাঁচিয়েছেন গোলকিপার জোয়ান গার্সিয়া। ২৪ বছর বয়সী এই গোলকিপার পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতে নেন।ফাইনাল স্কোর ১-১, কিন্তু মাঠে ঘটেছে পুরো ম্যাচ জুড়ে বিতর্কিত ও উত্তেজনাপূর্ণ ঘটনা। রেফারি, ভিএআর এবং ইয়ামালের রেকর্ড-গোল—সবই খেলা শেষ হওয়ার পরেও আলোচনা চালিয়ে যাচ্ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।