হেড অফ ডিজিটাল মিডিয়া


শুরু হয়ে গেছে এশিয়া কাপের ১৭তম আসর। ৩ বার ফাইনালে ওঠা বাংলাদেশ এবার প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন দেখছে। তবে প্রশ্ন জাগছে—বাংলাদেশ কি সত্যিই এশিয়া কাপের শিরোপা ছুঁতে পারবে, নাকি ইতিহাসে নতুন চমক দেখাবে অন্য কোনো দল?এশিয়া কাপের ইতিহাস বলছে, ১৬টি আসরের মধ্যে শিরোপা ঘুরেছে শুধু ‘বিগ থ্রি’র হাতে। রেকর্ড ৮ বার জয়ী ভারত, ৬ বার শ্রীলঙ্কা আর ২ বার পাকিস্তান। এই তিন দলের বাইরে কেউ এখনো শিরোপা জিততে পারেনি।এবার নতুন চ্যালেঞ্জার হিসেবে দুটি নাম সবার সামনে—বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানিস্তানের পারফরম্যান্স বিশেষ করে টি২০ বিশ্বকাপে প্রশংসিত হয়েছে, তবে পাকিস্তানের কাছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ৬৬ রানে হারায় তারা। তবুও তাদের স্পিন বোলিং ও ব্যাটিং শক্তি প্রতিযোগিতায় শক্ত অবস্থান নিশ্চিত করেছে। রাশিদ খান, ইব্রাহিম জাদরান, নাবী, গুরবাজ, আজমাতুল্লাহ ওমারজাইদের মতো খেলোয়াড়দের নিয়ে আফগানিস্তান তৈরি করেছে একটি দারুণ স্কোয়াড।বাংলাদেশও পিছিয়ে নেই। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর রেকর্ড আছে তাদের। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের ফাইনাল খেলে শিরোপা অধরা থাকলেও এবার লিটন দাসের নেতৃত্বে দল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। দলের মূল শক্তি ফাস্ট বোলিং—মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও শরিফুল ইসলামের ভরসা আছে। স্পিনে শেখ মাহেদি ও রিশাদ দারুণ বোলিং দিতে পারে। ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে নিয়েছেন লিটন, যার দিকে সবার চোখ থাকবে।সব মিলিয়ে এশিয়া কাপের এবারের আসর বাংলাদেশের জন্য এক সুবর্ণ সুযোগ। যদি নতুন দল হিসেবে শিরোপা ছোঁয়ার সম্ভবনা থাকে, তবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম দাবীদার। তবে ঘুরেফিরে সাফল্য পুরনো ‘বিগ থ্রি’র হাতেই গেলেও, এইবার বাংলাদেশের জন্য অপেক্ষা এক নতুন অধ্যায়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।