

ফুটবল বিশ্বে চিরকালই চলে এসেছে মেসি বনাম রোনালদো বিতর্ক। বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে সর্বকালের সেরা মানতে ফিফা থেকে শুরু করে ইএসপিএন, গোল ডট কম, ওয়ান ফুটবল, গিভ মি স্পোর্টস এমনকি স্পেনের জনপ্রিয় দৈনিক মার্কা পর্যন্ত মেসির পক্ষেই রায় দিয়েছে। অথচ, এবার নিজের দেশ থেকেই সর্বকালের সেরা স্বীকৃতি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ ঘোষণা করেছে লিগা পর্তুগাল।পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় রোনালদো বলেন— “এই পুরস্কারের জন্য লিগা পর্তুগালকে ধন্যবাদ জানাই। সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় সম্মান। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার সব সতীর্থদের, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই কোচদেরও, আর ধন্যবাদ সবাইকে যারা আমাকে সবসময় উন্নতির পথে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে।”রোনালদোর পুরো ক্যারিয়ার যেন “Create your own happiness” দর্শনের প্রতিফলন। মাঠে কিংবা মাঠের বাইরে, নিজের প্রতি অগাধ বিশ্বাসই তাকে আলাদা করেছে অন্যদের থেকে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন—“মানুষ কি বলল তা আমি ভাবি না, আমার মতে আমিই সেরা খেলোয়াড়।” সমালোচনার জবাব তিনি দিয়েছেন গোল আর ট্রফি দিয়ে।পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে ইউরোপসেরা ক্লাবগুলোর হয়ে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে জিতেছেন অসংখ্য শিরোপা, প্রতিটি ক্লাবের হয়েই করেছেন শতাধিক গোল। চ্যাম্পিয়নস লিগে গড়েছেন একের পর এক রেকর্ড। জাতীয় দলের হয়েও তিনি সমান উজ্জ্বল—পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে করেছেন ১৪১ গোল, যা ফুটবলের ইতিহাসে প্রায় অপ্রতিরোধ্য রেকর্ড হিসেবেই বিবেচিত হচ্ছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।