.webp&w=3840&q=75)

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনেও। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ফেডারেশন কাপ এবং নারী ফুটবল লিগের আজ মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তের কথা জানায়।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শোকাবহ পরিস্থিতি এবং বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে আজকের বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরবর্তীতে জানানো হবে। একই সঙ্গে ক্রিকেট উন্নয়নে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সূচি অনুযায়ী আজ সিলেটে বিপিএলের প্রথম ম্যাচে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল।
Related posts here
অন্যদিকে বাফুফে জানায়, কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য নারী ফুটবল লিগের তিনটি ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে না। পাশাপাশি ফেডারেশন কাপে নির্ধারিত দুটি ম্যাচও স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালীতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচও আজ আর হচ্ছে না।
বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আগামী দিনের খেলার সূচি ও ম্যাচ অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
দেশের শীর্ষ একজন রাষ্ট্রনায়কের প্রয়াণে ক্রীড়াঙ্গনের এই সিদ্ধান্তকে সম্মান ও শোক প্রকাশের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।