খেলাধুলা


বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর

আসিফ আকবর; বিসিবির লোগো | ছবি: সংগৃহীত


দেশের ক্রিকেটাঙ্গনে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা চলমান। ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চারটি দল লড়ছে শিরোপার জন্য। এরই মধ্যে রোববার বিসিবির পরিচালকেরা অনলাইন বৈঠকে অংশ নেন।

 

বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবে আসিফ আকবরকে দায়িত্ব দেওয়া হয়। এ বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক পরিচালকের পদ থেকে পদত্যাগ করায় নতুন করে এ দায়িত্ব পান আসিফ।

 

গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেওয়া হয় বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

 

এর আগে সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হয়ে পরিচালক নির্বাচিত হন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইশতিয়াক জানান, সময়স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তার পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিসিবি।

 

অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ আকবর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন গেম ডেভেলপমেন্ট বিভাগও তার দায়িত্বের আওতায় যুক্ত হলো।


সম্পর্কিত

খেলাধুলাবিসিবিআসিফ আকবর

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে বড় জয় বাংলাদেশের

জিম্বাবুয়েকে ১৪১ রানে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে সহজ জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা, যিনি নিজের গতির ঝড় তুলে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করেন।

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এলিফ্যান্ট রোডের ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান সেন্টার)। ‘প্রযুক্তির সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা’ শীর্ষক এই আয়োজনে নির্দিষ্ট সময়ে প্রযুক্তিপণ্য কিনলে লটারির মাধ্যমে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন ক্রেতারা।

রোনাল্ডো না মদ্রিচ, আজ কার শেষ বিশ্বকাপ?

বিশ্বকাপের নকআউট পর্বে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে এটি শুধু শেষ ষোলোর একটি ম্যাচ নয়, বরং সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির লড়াইও। একদিকে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। দুজনেরই এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ফলে টরন্টোর রাতটি হতে যাচ্ছে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের এক অনন্য মঞ্চ।

ব্রাজিল-জাপান মুখোমুখি, কী বলছে পরিসংখ্যান?

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে এখন শুরু নকআউট লড়াই। আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার শক্তিশালী দল জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।