Ad

ফুটবলকে নিঃস্বার্থ ভালবাসতেই রনি যাচ্ছে ব্রাজিল

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
rony
Durbin News

দারিদ্রতা ও সরঞ্জামের অভাব আটকে রাখতে পারেনি রনি মিয়ার স্বপ্নকে। রনি মিয়া হবিগঞ্জের একজন ১৬ বছরের কিশোর। কখনও খালি পায়ে কখনও ফুফাতো ভাইয়ের বুট ধার করে খেলেছেন রনি। পরিবারের অভাবে কাজ করেছেন দিন মজুর হিসেবে। কাজের ফাঁকে ফাঁকে টুর্নামেন্ট খেলতেন তিনি । ফুটবলের প্রতি এই অশেষ ভালবাসাই তাকে নিয়ে গেছে ব্রাজিলে ।

দেশের কিশোর ফুটবলারদের উন্নত প্রশিক্ষণ নিতে ব্রাজিলে পাঠানোর উদ্যোগটা শুরু হয় ২০১৮ সালে। উদ্যোগটা শুরু করেন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভিয়েরা জুনিয়র। ২০১৯ সালে এই প্রকল্পে ব্রাজিল যায় ৪ জন । ২০২২ সালে ব্রাজিল পাঠানো হচ্ছে আরও ১১ জনকে। এই ১১ জনের মধ্যে রনি মিয়া একজন।

আসন্ন মে মাসে উন্নত প্রশিক্ষণের জন্য এই ১১ জন যাবে ব্রাজিল। বিকেএসপির বাছাই শেষে বাড়ি ফিরেছেন রনি। তিনি এখন তার পাসপোর্টর কাজে ব্যাস্ত।

রনির প্রতিভা ছিল ছোট থেকেই কিন্তু পারিবারিক অভাবের কারনে সেই প্রতিভাকে কাজে লাগাতে পারেনি অনেক দিন।

প্রথমে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ফুটবলে খেলার সুযোগ হয় রনির। প্রতিযোগিতায় সবার নজরে আসেন রনি। সিলেট বিকেএসপিতে ট্রায়ালের সুযোগ পান। সেখান থেকে সাভার বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ হয় তার। তবে আর্থিক সমস্যা থাকায় ফিরতে হয় সেখান থেকে। পরিবারকে সাহায্য করতে শুরু করে দিন মজুরের কাজ। কিন্তু ফুটবলের প্রতি ভালবাসা থেকেই যায়। প্রতিনিয়ত খেলতেন এলাকার টুর্নামেন্টে। সেখান থেকে রনি নজরে পরেন ব্যারিস্টার সায়েদুল হক সুমনের। তিনি তার ক্লাবে ভর্তি করান রনিকে। কিন্তু রনির ছিল আপত্তি কারণ তার বড় ভাইকে বিদেশ পাঠাতে তার বাবা জমি বন্ধক রেখেছিলেন। সেই টাকা পরিশোধ করতে রনির ভাই রাজমিস্ত্রির কাজ শুরু করে। আর রনি বালু তুলতো। ফুটবল খেললে আয় হবে না বলে ক্লাবে ভর্তি হতে অনিহা দেখায় রনি। বিষয়টি ব্যারিস্টার সুমন জানার পর রনিকে সাথে সাথে এক লাখ টাকার চেক দেয় এবং একাডেমিতে ভর্তি করে নেয় ।

এর পর থেকে রনি ব্যারিস্টার সুমনের একাডেমিতে খেলেছে তিন বছর । ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ। সিলেট বিভাগের শিরোপা বিজয়ে রনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad