

Tecno Mobileবাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ‘স্পার্ক ৫০’ সিরিজ। এ সিরিজে রয়েছে দুটি মডেল—স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি, যা স্মার্ট পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি।
নতুন এই লাইনআপে ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি স্টাইলিশ ডিজাইন ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে স্মার্টফোন বাজারে ব্র্যান্ডটির অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সিরিজটির মূল আকর্ষণ স্পার্ক ৫০ ফাইভজি। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে, যার ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের জন্য মসৃণ স্ক্রলিং ও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসর, যা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার এবং গেমিংয়ের ক্ষেত্রে পারফরম্যান্স বাড়ায়।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দেয়। মিলিটারি-গ্রেড প্রোটেকশন এবং আইপি৬৪ মানের ধুলো ও পানি প্রতিরোধ ক্ষমতা ডিভাইসটির টেকসইতা বাড়িয়েছে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।
এছাড়াও স্পার্ক ৫০ ফাইভজিতে রয়েছে টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সঙ্গে ইনস্ট্যান্ট ফাইল ট্রান্সফার সুবিধা, যা ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগ ও ডেটা শেয়ারিংকে আরও সহজ করে তোলে।
অন্যদিকে, স্পার্ক ৫০ ফোরজি মডেলটি দৈনন্দিন ব্যবহারের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করে। হেলিও জি৮১ প্রসেসরচালিত এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুযোগ দেয়।
ফোনটিতে আরও রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, আইআর রিমোট কন্ট্রোল, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ—যা এটিকে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর স্মার্টফোন হিসেবে গড়ে তুলেছে।
বাজারে স্পার্ক ৫০ ফোরজি পাওয়া যাবে ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ১৭,৪৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে ১৯,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে, স্পার্ক ৫০ ফাইভজি পাওয়া যাবে ৬জিবি+১২৮জিবি কনফিগারেশনে ২৩,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
উন্নত ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই ডিজাইনের সমন্বয়ে ‘স্পার্ক ৫০’ সিরিজটি দেশের স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।