

Meta Platformsবড় পরিসরে কর্মী ছাঁটাই শুরু করেছে। বুধবার থেকে ধাপে ধাপে প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে, যা কোম্পানিটির মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। একই সঙ্গে আরও প্রায় ৭ হাজার কর্মীকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হচ্ছে, যেখানে অগ্রাধিকার পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংশ্লিষ্ট কাজ।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ছাঁটাই কার্যক্রম শুরুর আগে বিভিন্ন অঞ্চলের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। বড় পরিসরের ছাঁটাইয়ের সময় এটি মেটার পরিচিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হয়। পরে ধাপে ধাপে বিভিন্ন টাইম জোন অনুযায়ী কর্মীদের কাছে ছাঁটাই সংক্রান্ত ইমেইল পাঠানো হয়। কিছু কর্মী স্থানীয় সময় ভোরে এই নোটিশ পান।
রয়টার্সের দেখা একটি অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, মেটা এখন আরও সরল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণযোগ্য কাঠামোতে যেতে চায়। মানবসম্পদ বিভাগের প্রধান জেনেল গেইল কর্মীদের পাঠানো বার্তায় জানান, নতুন কাঠামোয় ছোট ছোট দল বা ‘পড’ গঠন করা হচ্ছে, যাতে কাজের গতি বাড়ানো এবং কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বৃদ্ধি করা যায়।
প্রতিবেদন অনুযায়ী, এই পুনর্গঠনের বড় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে কোম্পানির ব্যাপক বিনিয়োগ পরিকল্পনা। চলতি বছরে এআই প্রযুক্তিতে প্রায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে বড় সংগঠনভিত্তিক কাঠামোর পরিবর্তে ছোট, দ্রুতগতির এবং প্রযুক্তিনির্ভর দল গঠনের দিকে যাচ্ছে মেটা। একই সঙ্গে পুরোনো কিছু পদ বাতিল করে নতুন এআইভিত্তিক দায়িত্ব তৈরি করা হচ্ছে।
ছাঁটাইয়ের ঘোষণার পর প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক কর্মী ভবিষ্যৎ চাকরি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। কিছু কর্মী আগেভাগেই অফিসে থাকা ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করেছেন বলেও জানা গেছে।
এদিকে কর্মীদের কাজ পর্যবেক্ষণের জন্য নতুন অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা চালুর অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে কর্মীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের ব্যবস্থা কর্মপরিবেশকে আরও চাপপূর্ণ করে তুলছে।
Cisco SystemsMicrosoftAmazonOracleসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই বা স্বেচ্ছা অবসরের মাধ্যমে কর্মী সংখ্যা কমাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি খাতে এখন বড় ধরনের কাঠামোগত পরিবর্তন চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির অগ্রগতির কারণে পুনরাবৃত্তিমূলক অনেক কাজ সফটওয়্যার ও মেশিনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো এখন প্রযুক্তি উদ্ভাবন, জটিল সমস্যা সমাধান এবং এআই পরিচালনায় দক্ষ কর্মীদের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।