
নিজস্ব প্রতিবেদক


টেকনো স্পার্ক ৫০ প্রো। ফ্ল্যাগশিপ পর্যায়ের সুরক্ষা ব্যবস্থা, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী প্রসেসর এবং এআইভিত্তিক বিভিন্ন সুবিধার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণের লক্ষ্যেই বাজারে আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন এই স্মার্টফোনে যুক্ত করা হয়েছে এমন কিছু ফিচার, যা এ মূল্যসীমার ডিভাইসগুলোতে তুলনামূলকভাবে কম দেখা যায়। এর মধ্যে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি, ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একাধিক এআই সুবিধা।
টেকনো জানায়, স্মার্টফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফায়েড সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানির প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সক্ষম। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ডিভাইসটি সর্বোচ্চ ৬ মিটার গভীর পানিতেও কার্যকরভাবে কাজ করতে পারে। ফলে পানির নিচে ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রেও ব্যবহারকারীরা বাড়তি সুবিধা পাবেন।
সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এতে যুক্ত করা হয়েছে এসজিএস ফাইভ-স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স, ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন এবং টি-গার্ড প্রোটেকশন সিস্টেম। এসব প্রযুক্তি দৈনন্দিন ব্যবহারে আকস্মিক পড়ে যাওয়া বা আঘাতজনিত ক্ষতির ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে টেকনো স্পার্ক ৫০ প্রো-তে। এতে ব্যবহৃত ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি দীর্ঘ সময় ব্যবহার ও দ্রুত চার্জিং সুবিধা নিশ্চিত করবে। টেকনোর তথ্য অনুযায়ী, ব্যাটারিটি ১ হাজার ৯০০টিরও বেশি চার্জিং সাইকেলের পর ৮০ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে।
ফটোগ্রাফিপ্রেমী ব্যবহারকারীদের জন্য স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, যা বিভিন্ন আলোক পরিস্থিতিতে উন্নত ডিটেইল ধারণ করতে সক্ষম। এছাড়া ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি তোলা এবং ভিডিও কলিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর। প্রতিষ্ঠানটির দাবি, এটি মাল্টিটাস্কিং, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং দৈনন্দিন ব্যবহারে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
স্মার্টফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে। একটি সংস্করণে রয়েছে ২৪ জিবি ডাইনামিক র‍্যাম (৮ জিবি র‍্যাম + ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং অন্য সংস্করণে রয়েছে ১৮ জিবি ডাইনামিক র‍্যাম (৬ জিবি র‍্যাম + ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম)। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা।
টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে, যা ব্যবহারকারীদের জন্য মসৃণ স্ক্রলিং এবং উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার এবং অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি অডিও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এই স্মার্টফোনে যুক্ত করা হয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট স্কেডিউলিংসহ বিভিন্ন এআই ফিচার। এছাড়া ফ্রিলিংক ২.০ এবং টাচ ট্রান্সফার উইথ আইফোন সুবিধা বিভিন্ন ডিভাইসের মধ্যে সহজ ও দ্রুত সংযোগ নিশ্চিত করবে।
টেকনো জানিয়েছে, স্পার্ক ৫০ প্রো এখন দেশজুড়ে তাদের সকল ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির মূল্য শুরু হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা থেকে। এ মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।