নিহতরা হলেন—নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ লাল ঘোষ জানান, সোমবার বিকেলে চাতলপাড় গ্রাম থেকে একটি স্পিডবোটে করে তিনজন এক রোগীকে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

citytouch 728-X-90

ওসি কৃষ্ণ লাল ঘোষ আরও জানান, নিহতদের মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।