

সুনামগঞ্জ জেলা কারাগারে আক্কাস আলী (৪৮) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
নিহত আক্কাস আলী সুনামগঞ্জ শহরতলির সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহিমপুর গ্রামের আলী হোসেনের ছেলে। শনিবার বিকেলে পূর্ব ইব্রাহিমপুর জামে মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে সুনামগঞ্জ-ধর্মপাশা নৌপথে চলাচলকারী এমভি রাকিব লঞ্চের মালিক আমিনুর ও ফারুক মিয়ার কাছ থেকে আক্কাস আলী পাঁচ লাখ টাকা হাওলাত নিয়েছিলেন। এর মধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি অর্থ পরিশোধ করতে না পারায় ফারুক মিয়া ঢাকার একটি আদালতে মামলা করেন। ওই মামলায় সম্প্রতি আক্কাস আলীর এক বছরের কারাদণ্ড হয়। পরে গত ২৩ মে আদালতের নির্দেশে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
স্বজনদের অভিযোগ, কারাগারে থাকার সময় আক্কাস আলী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাদের দাবি, শুক্রবার কারাগারে তাকে মারধর করা হয়েছিল। পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার মো. মাঈনুদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে আক্কাস আলী হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি জানানো হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো তদন্তের তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।