

খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা হিরণ হায়ার ব্র্যান্ডের একটি নতুন এয়ার কন্ডিশনার (এসি) কিনেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন। তার দাবি, একাধিকবার মেরামতের পরও এসিটির ত্রুটি দূর হয়নি। বারবার অভিযোগ জানানো হলেও নতুন ইউনিট রিপ্লেসমেন্ট না দিয়ে শুধু মেরামত করেই দায়িত্ব শেষ করছে প্রতিষ্ঠানটি।
অভিযোগকারী হিরণ জানান, গত ৬ জুন তিনি হায়ার ব্র্যান্ডের একটি নতুন এসি ক্রয় করেন। ইনস্টলেশনের দিন প্রথম তিন থেকে চার ঘণ্টা স্বাভাবিকভাবে চললেও পরে এসিটি প্রত্যাশামতো ঠান্ডা না করে ধীরে ধীরে গরম বাতাস দিতে শুরু করে।
তিনি বিষয়টি হায়ারের কাস্টমার কেয়ারে জানালে সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানরা এসে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা করেন। ভোক্তার ভাষ্য অনুযায়ী, প্রথমে এসির আউটডোর ইউনিট খুলে নিয়ে গিয়ে মেরামত করা হয়। পরে সেটি পুনরায় স্থাপন করা হলেও সমস্যার সমাধান হয়নি। পরবর্তীতে আবার অভিযোগ করলে টেকনিশিয়ানরা এসে আরও কিছু কাজ করেন।
কিন্তু এরপরও এসির পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি তিনি। তৃতীয়বার অভিযোগের পর টেকনিশিয়ানরা জানান, এসির ইনডোর ইউনিটের সেন্সরে ত্রুটি রয়েছে। পরে সেন্সর পরিবর্তন করে সেটি মেরামত করা হয়।
তবে হিরণের অভিযোগ, একটি সম্পূর্ণ নতুন এসি কিনে বারবার মেরামত করা পণ্য ব্যবহার করতে তিনি রাজি নন। তার ভাষায়, "যদি ঠিক করা এসিই ব্যবহার করতে হয়, তাহলে নতুন এসি কেনার প্রয়োজন কী ছিল? পুরোনো এসিই কিনতে পারতাম।"
তিনি আরও দাবি করেন, শুরু থেকেই তিনি নতুন একটি ইউনিট রিপ্লেসমেন্ট চেয়ে আসছেন। কিন্তু হায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভিস টেকনিশিয়ান রিপ্লেসমেন্টের সুপারিশ করলেই কেবল নতুন ইউনিট দেওয়া হবে। তবে প্রতিবারই টেকনিশিয়ানরা মেরামত করে দিলেও রিপ্লেসমেন্টের সুপারিশ করছেন না বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে হায়ার বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, হায়ার বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে বিএসটিআই-এর অনুমোদনের আগেই এসি বাজারজাত করার অভিযোগও রয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘ZenGlow’ মডেলের একটি এসি গত ৩০ মার্চ ২০২৬ বাজারে উন্মুক্ত ও বিক্রি শুরু করে। তবে সংশ্লিষ্ট মডেলটির বিএসটিআই অনুমোদনের জন্য আবেদন করা হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে। অর্থাৎ, আনুষ্ঠানিক অনুমোদনের আবেদন করারও প্রায় তিন মাস আগে পণ্যটি বাজারজাত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে হায়ার বাংলাদেশ লিমিটেডের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। প্রতিবেদনটি অভিযোগকারীর বক্তব্য ও প্রাপ্ত নথিপত্রের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়ে হায়ার বাংলাদেশের বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে, যাতে সংবাদে উভয় পক্ষের অবস্থান প্রতিফলিত হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।