

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার:শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে দুধে পানি মেশানোর অপরাধে সাইদুল ইসলাম নামে এক দুধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ মার্চ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। দন্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম উপজেলার দিঘীরপাড় গ্রামের সবর আলীর ছেলে।ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি লিটার দুধ ৯০ থেকে ১০০টাকা দরে বিক্রি হচ্ছে। এতে অধিক মোনাফা লাভের আশায় দুধ বিক্রেতারা দুধের সাথে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আকস্মিক অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুধ পরিক্ষার মেশিন দ্বারা পরিক্ষা করে ওই দুধ বিক্রেতার দুধে পানি মেশানোর নিশ্চিত হয়ে তাকে ওই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় অন্যান্য দুধে পানি মেশানো দুধ বিক্রেতারা পালিয়ে যায়।উক্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর। এসময় সাইদুলের কাছ থেকে ১৬ লিটার দুধ জব্দ করে এতিমখানায় বিতরণের নির্দেশ দেন।এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এ.টি.এম. ফয়জুর রাজ্জাক আকন্দসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।