

লালমনিরহাট প্রতিনিধিঃতীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, তাই পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ওলামা পরিষদের আয়োজনে বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয় মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি: হযরত মাওলানা আব্দুস সাত্তার। সকাল ১০টা থেকে কাকিনা বিদ্যালয়ে মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। পরে টুপি ও পাঞ্জাবি উল্টো করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও পরে দুই হাত উল্টো করে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়।এসময় মুসল্লিরা চোখের পানিতে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত করেন।কাকিনা ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি: মাওলানা তাজুল ইসলাম বলেন, “অনাবৃষ্টির কারণে আমরা বিভিন্ন এলাকার মানুষ মিলে ইস্তিসকার নামাজ আদায় করেছি, দোয়া করেছি। আল্লাহ যেন এই এলাকায় রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণে ক্ষেত, ফসল পশুপাখি কষ্টে আছে এজন্য আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি কামনা করছি। এসময় আরও উপস্থিত ছিলেন, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান: তাহির তাহু, কাকিনা হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মনসুর আলী, তুষভান্ডার কেন্দ্রীয় মসজিদের খতিব নুরুন্নবী নুর ইসলাম সহ আরও অনেকে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।