

হেলিকপ্টারে করে উড়ে বিয়ে করতে আসছে বর। তাকে বরণ করতে ভিড় করেছেন এলাকাবাসী । তীব্র গরমের তপ্ত রোদে দীর্ঘ প্রতীক্ষার পর সবার মাথার উপড়ে ভোঁ ভোঁ করতে থাকে হেলিকপ্টার। যা দেখে হৈ-হুল্লোড় শুরু করেন এলাকাবাসী ।জানা গেছে ,এমন রাজকীয়ভাবে বিয়ে করতে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে আসেন একই উপজেলার হাজরাপাড়া গ্রামের কালাম শেখের ছেলে শেখ মনির (২৬)। তিনি পেশায় একজন সরকারি চাকরিজীবী।কনের নাম মোছাম্মাৎ তাবাচ্ছুম (১৯)। তিনি নারায়ণপুর গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের মেয়ে।শুক্রবার (৩ মে) দুপুর ২ টা ৩৫ মিনিটে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করার পর সেখান থেকে বরকে বরণ করে প্রাইভেটকারে বাড়িতে নিয়ে আসেন কনেপক্ষ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকালে নববধূকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে আকাশে উড়াল দেন শেখ মনির।এ হেলিকাপ্টারে করে কনে আনতে গুণতে হয়েছে মোটা অংকের টাকা। হেলিকপ্টারে বরযাত্রী আসা যাওয়ার জন্য তিন ঘণ্টায় খরচ গুনতে হয়েছে দেড় লাখ টাকা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।