

ঠিক সন্ধ্যে নামার সাথে সাথে ঢাকার ট্রাফিক সিগন্যালগুলোতে কিছুক্ষন পর পর যানজট সৃষ্টিকারী বিভিন্ন যানবাহনের দিকে তাক করা সবুজ রঙের লেজার লাইটের রশ্মির দেখা মেলে । রাতে যান নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন সিগন্যালে লেজার লাইট ব্যবহার করছেনট্রাফিক পুলিশের সদস্যরা। তবে কেন ব্যবহার করছেন এমন লাইট, জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।এদিকে চালকদের অভিযোগ, এই আলো চোখে পড়লে তাৎক্ষণিক ঝাপসা হয়ে আসে সব, পরবর্তীতে চোখে জ্বালা পোড়াসহ নানান সমস্যায়ও ভুগতে হয় তাদের।বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল হকের মতে, ক্ষতিকর এই লাইট ব্যবহারে কেবল চালকের ক্ষতিই নয়, দুর্ঘটনার বড় কারণও হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, হয়তো টার্গেট করে লেজার লাইট ব্যবহার করেন না তবে এর আলোর ঝলকানিতে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।এ বিষয়ে চিকিৎসক ডা. শেখ মইনুল খোকন বলেন, লেজার লাইট ব্যবহার স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, এর ফলে হতে পারে ক্যানসারও। তবে ট্রাফিক পুলিশের এই লেজার লাইট ব্যবহারে হয়তো ক্যানসার হবে না কিন্তু চোখে ছানি পড়তে পারে। চালকের দীর্ঘমেয়াদী ক্ষতি আর সড়ক দুর্ঘটনা ঝুঁকি কমাতে লেজার লাইট ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, যারা নিয়ন্ত্রণকারী সংস্থা তারাই যদি এর অপব্যবহার করে তবে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি একটি দায়বদ্ধতাও চলে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।