

কুড়িগ্রামের রাজারহাটে বাড়ির উঠানে মাছ চাষ শুরু করেছেন ওসমান গনি নামের এক উদ্যোক্তা। এরই মধ্যে মাছ চাষে বেশ লাভবানও হয়েছেন তিনি। ওসমান গবা উপজেলার ছাটমল্লিক বেগ গ্রামের বাসিন্দা।ওসমান গনি জানান,একটি এনজিও থেকে আর্থিক সহায়তা নিয়ে রান্নাঘরের পাশে প্রায় ১ শতক জায়গায় কংক্রিটের একটি গোলাকার ট্যাংক তৈরি করেন তিনি,যার উচ্চতা চার ফুট। ট্যাংকটির পানি ধারণক্ষমতা প্রায় ২৩ হাজার লিটার। সেখানে আট হাজার টাকায় আট হাজার ভিয়েতনামি কই মাছের রেণু ছাড়েন। পাঁচ মাস পর সেই কই মাছ বিক্রি করেছেন ৪০ হাজার টাকায়। আরো ৮০ থেকে ৯০ হাজার টাকার মাছ ট্যাংকে রয়েছে বলে জানান তিনি।ওসমান গনি আরো জানান,রেণু ছাড়ার সময় শীতকাল থাকায় সেগুলোর বৃদ্ধি হয়নি। এরপর শীত মৌসুম শেষে মাছ দ্রুত বাড়তে থাকে। তিনি জানান,ট্যাংকে পানি সরবরাহের জন্য একটি পাম্প কিনতে হয় তাঁকে। এ ছাড়া পানি ছিটানোর জন্য দুই দিকে দুটি শাওয়ার বসান।এতে সব মিলিয়ে খরচ হয় ৬৮ হাজার টাকা।রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম বলেন,পরিবারের প্রোটিন ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য ঘরোয়া পদ্ধতিতে মৎস্য চাষ একটি জনপ্রিয় মাধ্যম। ট্যাংকে কই মাছ চাষের ফলে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরি হবে এবং মাছ বিক্রি করে তাঁরা লাভবান হতে পারবেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।