

দীর্ঘ দেড় দশক ধরে রাজধানী ঢাকাসহ দেশের ২৮টি শোরুমে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ডায়মন্ডের অলংকার বিক্রি করে আসছে, যদিও আমদানির প্রমাণ নেই। প্রতিষ্ঠানটির মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ডায়মন্ডের নামে মোজানাইট বা জারকান পাথর বিক্রি করছেন।মোজানাইট ও জারকান পাথর এক ধরনের বিশেষভাবে তৈরি কাচ, যা দীর্ঘদিন ধরে চকচকে থাকে। বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর অসংখ্য গ্রাহক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন।চোরাচালান এবং কর ফাঁকির তথ্য সামনে আসার পর দিলীপ কুমার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য উপকমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে অভিযুক্ত। কোনো সময়েই তিনি দেশ ছেড়ে পালাতে পারেন। এ লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোপনে আলোচনা করেছেন। সংশ্লিষ্ট মহল থেকে তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।ডায়মন্ড ওয়ার্ল্ড প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। ২০১৭ সালে দিলীপ কুমারের বিরুদ্ধে মোজানাইট বা জারকান পাথরকে আসল হীরা বলে গ্রাহকদের ঠকানোর অভিযোগ ওঠে। ওই অভিযোগ তদন্তে ২০১৭ সালের ১৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিটি গঠন করে। তবে রহস্যজনক কারণে সেই তদন্ত আর আগায়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।