হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা মহানগরে মব বিচার বা গণপিটুনি ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে ঘিরে সাম্প্রতিক মব কাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগেও মব ঘটনাগুলোকে ছিনতাই বা ডাকাতির মামলার আওতায় আনা হয়েছে।ডিএমপি কমিশনার জানান, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সেই সদস্যরাও ছাড় পাবেন না।তিনি আরও বলেন, আগে যেভাবে মব গঠন হতো, সাম্প্রতিক মাসগুলোতে সেই প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। কেউ অপরাধীকে ধরতে গেলে বা গণপিটুনিতে অংশ নিলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। পুলিশকে জানানোই একমাত্র সঠিক পথ বলে জানান ঢাকার পুলিশ প্রধান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।