

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা–মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) ও তাঁর মা লায়লা আফরোজ (৪৮) হত্যার অভিযোগে খণ্ডকালীন গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) একমাত্র আসামি করে গতকাল সোমবার রাতে এই মামলা করা হয়। মামলার বাদী নিহত লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম।মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার বিষয়টি আজ মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন।মামলায় বলা হয়েছে, বাদী আজিজুল ইসলাম পেশায় শিক্ষক। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে মোহাম্মদপুরের ভাড়া বাসায় থাকতেন। মাত্র চার দিন আগে গৃহকর্মী হিসেবে ওই নারী আয়েশা কাজ শুরু করেন।গতকাল সকাল ৭টার দিকে আজিজুল কর্মস্থল উত্তরা উদ্দেশে বাসা থেকে বের হন। পরে স্ত্রীর মোবাইলে বারবার ফোন করলেও কোনো সাড়া না পেয়ে বেলা ১১টার দিকে বাসায় ফিরে আসেন।বাসায় ঢুকে তিনি দেখেন, স্ত্রীর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত। লায়লা আফরোজ রক্তাক্ত অবস্থায় রান্নাঘরের ভেতর মৃত পড়ে আছেন। আর মেয়ে নাফিসা স্কুলড্রেস পরা অবস্থায় প্রধান ফটকের কাছে জখম হয়ে পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীর সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা নাফিসাকে মৃত ঘোষণা করেন।মামলার এজাহারে উল্লেখিত সকাল ৭টা ৫১ মিনিটে আসামি বাসায় প্রবেশ করেন, সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান, বাসা থেকে নিয়ে যান, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী।আজিজুল দাবি করেছেন, সিসিটিভি ফুটেজ দেখে তিনি নিশ্চিত হয়েছেন গৃহকর্মী আয়েশাই ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রী ও মেয়েকে হত্যা করেছেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান- গৃহকর্মী হিসেবে যে নারীকে শনাক্ত করা হয়েছে, তাঁর সম্পূর্ণ পরিচয় এখনও নিশ্চিত নয়। তাঁকে গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।ঘটনার পর মোহাম্মদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি গৃহকর্মী পরিচয়ে প্রতারণা ও খুনের ঘটনায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।