
নিউজ কো-অর্ডিনেটর
.png&w=3840&q=75)

নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মুরতাদ কাফির’ আখ্যা দিয়ে সমালোচনার ঝড় তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আজ মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে ফেসবুকে করা তাঁর মন্তব্যকে ঘিরে শিক্ষাঙ্গনসহ অনলাইনজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।বিতর্কিত মন্তব্যকারী শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। সকালে বেগম রোকেয়ার ইসলাম–সংক্রান্ত কিছু খণ্ড উদ্ধৃতি সম্বলিত একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’এ পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর নানা মহল থেকে প্রশ্ন উঠেছে- এমন মন্তব্যকারী শিক্ষক শিক্ষার্থীদের জন্য আদৌ নিরাপদ কি না। রাকসু নির্বাচনকে সামনে রেখে বিতর্ক সচেতনতা প্রচারণায় যুক্ত ছাত্র মামুনুজ্জামান স্নিগ্ধ ফেসবুকে লেখেন, নারী শিক্ষকদের সঙ্গে একই বিভাগে কর্মরত থেকে একজন শিক্ষক নারীদের নিয়ে এমন বিদ্বেষ ছড়াতে পারেন এটা উদ্বেগজনক।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাসুদ রানা লিখেছেন, এ ধরনের মানুষ কীভাবে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় থাকতে পারেন?রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, বেগম রোকেয়া ছিলেন মানবিক মূল্যবোধ ও নারী জাগরণের অগ্রদূত। কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে তাঁর লড়াইয়ের কারণেই তিনি আজ ইতিহাসে অমর। তাঁকে ধর্মবিদ্বেষী বলা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে কল রিসিভ করেও কথা বলেননি খন্দকার মাহমুদুল। পরে অন্য সাংবাদিকদের বলেন, আমার মন্তব্যের সত্যতা জানতে হলে কোনো আলেমের কাছে জানতে পারেন। আমি যা লিখেছি, পোস্টেই তার ব্যাখ্যা আছে।এ বিষয়ে উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। সহ–উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন প্রথম আলোকে বলেন, এটি তাঁর ব্যক্তিগত মতামত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন বক্তব্য সমর্থন করে না। কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।বেগম রোকেয়া (১৮৮০–১৯৩২) বাংলা ও উপমহাদেশে নারীশিক্ষা বিস্তার, নারীর অধিকার ও মুক্তচিন্তার বিকাশে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। প্রতিবারের মতো আজও তাঁর জন্মদিনে সারাদেশে পালন করা হচ্ছে বেগম রোকেয়া দিবস।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।