
নিউজ কো-অর্ডিনেটর
.png&w=3840&q=75)

চলচ্চিত্র ‘আয়নাবাজি’–তে নায়কের ভূমিকায় দেখানো হয়েছিল—টাকার বিনিময়ে অন্যের হয়ে জেল খাটে সে। সেই দৃশ্য এবার বাস্তবে দেখা গেল গাজীপুরে। বন বিভাগের করা একটি মামলায় কারাগারে থাকার কথা ছিল মোথাজুরী তালচালা গ্রামের সাত্তার মিয়ার (৪৫)। কিন্তু তিনি এলাকায় স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছেন। আর তাঁর পরিবর্তে কারাগারে আছেন একই গ্রামের যুবক সাইফুল ইসলাম (৩০)।ঘটনাটি ঘটে মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে, যা এখন এলাকায় ‘আয়নাবাজি কাণ্ড’ হিসেবে আলোচিত। বন বিভাগের মামলার তিন মাস পর গত ৭ ডিসেম্বর আদালতে হাজিরা দেন সাত্তার মিয়া নামে এক আসামি। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা যায়, কারাগারে থাকা ব্যক্তিই প্রকৃত সাত্তার নন।গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, আসামি এন্ট্রির সময় সে নিজেকে সাত্তার পরিচয় দেয়। পরে বায়োমেট্রিক যাচাই করে জানা যায়, তিনি সাইফুল ইসলাম। কারা কর্তৃপক্ষ বিষয়টি আদালতকে চিঠি দিয়ে অবগত করেছে।চলতি বছরের ৯ সেপ্টেম্বর কালিয়াকৈরের ফুলবাড়িয়া রেঞ্জের সরকারি বনে গাছ কাটার দায়িত্বে বন বিভাগের হাতে গ্রেপ্তার হয় কয়েকজন। কয়েকজন পালিয়ে গেলেও—পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার মূল আসামি সাত্তার।স্থানীয় সূত্রে জানা যায়, সাত্তার জামিন করিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে সাইফুলকে টাকার লোভ দেখিয়ে হাজিরা দিতে পাঠান। সাইফুলের বাবা রহিম বাদশা বলেন, ১৫ হাজার টাকা নিয়ে সে সাত্তারের হয়ে হাজিরা দিতে গেছিল। এখন বিপদে পড়েছে।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য- সাত্তার মিয়া এলাকায় স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। ফোনে কথা বললেও কারাগারে থাকার প্রশ্নে তিনি বলেন, ব্যক্তিগত কাজে মাওনায় আছি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।