
নিউজ কো-অর্ডিনেটর


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, তিনি এখনো আশঙ্কামুক্ত নন; নির্ধারিত পর্যবেক্ষণকাল শেষ হওয়ার আগে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।এভারকেয়ার হাসপাতাল থেকে সকাল সোয়া ১০টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির ‘ইন্টারনাল রেসপন্স’ আছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। তিনি দেশবাসীর কাছে ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন। আহত হওয়ার পর থেকেই তিনি হাসপাতালে অবস্থান করছেন বলে জানান।সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চ, মঞ্চ–২৪সহ বিভিন্ন প্ল্যাটফর্মের নেতা–কর্মীদের ভিড় দেখা যায়। সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মঞ্চ–২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি দাবি করেন, হামলাটি পরিকল্পিত এবং হামলাকারীরা কার্যক্রমনিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত। তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের গ্রেপ্তারে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিটি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক অস্ত্রোপচার করেন এবং একপর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থীর ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ একাধিক দল এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে; নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। তিনি বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন তিনি। সাংস্কৃতিক এই প্ল্যাটফর্মের ঘোষিত লক্ষ্য—সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। বিভিন্ন কর্মসূচিতে তাঁর বক্তব্য ও সক্রিয়তা সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।