
নিউজ কো-অর্ডিনেটর
-7444.png&w=3840&q=75)

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আহত এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় ভারতে মারা গেছেন। নিহত যুবকের নাম শান্ত (২৪)। তিনি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে শান্তসহ কয়েকজন যুবক রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শান্ত গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে বিএসএফ সদস্যরা আটক করে ভারতের মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিজিবি নিশ্চিত করেছে।এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, নিহত শান্ত একজন মাদক চোরাকারবারি ছিলেন। অবৈধভাবে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে আটক হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি আরও জানান, নিহতের মরদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত পরিস্থিতি জানার দাবি জানিয়েছেন। পাশাপাশি সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়েও নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।