.webp&w=3840&q=75)

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জুমার নামাজের পর শাহবাগে পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
তবে শাহবাগের কর্মসূচি স্থগিত করা হলেও বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে বলে নিশ্চিত করেন নাহিদ ইসলাম। তিনি জানান, জনরোষকে পুঁজি করে কোনো পক্ষ যেন নাশকতা বা সহিংসতা ছড়াতে না পারে সে বিষয়টি বিবেচনায় রেখেই কৌশলগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিজের বার্তায় নাহিদ ইসলাম আন্দোলনকারী ও সাধারণ জনগণকে জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানবিরোধী শক্তিগুলো আজও দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে এমন আশঙ্কার তথ্য তাদের কাছে রয়েছে।
তিনি আরও স্পষ্ট করেন, এনসিপি ও আন্দোলনের সংগঠকরা যেকোনো ধরনের সহিংসতা ও হঠকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভকে ব্যবহার করে কোনো গোষ্ঠী যেন অগ্নিসংযোগ, ভাঙচুর বা জানমালের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। চট্টগ্রামে সাবেক দুই মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ করা হয় এবং রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় ভেঙে ফেলা হয়। এছাড়া রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
দেশজুড়ে ছড়িয়ে পড়া এই উত্তেজনা ও ক্ষোভ যাতে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে, সে লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।