.webp&w=3840&q=75)

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁদের পদত্যাগ দাবি করা হবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশ শেষে এই আলটিমেটাম দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা শেষে শাহবাগে সমাবেশ শুরু হয়। সমাবেশ চলাকালে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘বাকশালিদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি। বিকেলে বিক্ষোভকারীরা শাহবাগের সড়কেই আসরের নামাজ আদায় করেন।
সমাপনী বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীকে জনসমক্ষে এসে জানাতে হবে গত এক সপ্তাহে হত্যাকাণ্ডের তদন্ত ও আসামি গ্রেপ্তারে কতটা অগ্রগতি হয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত। পাশাপাশি সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।
তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, আজকের জন্য কর্মসূচি স্থগিত করা হচ্ছে। তবে আগামীকাল বিকেল সোয়া পাঁচটার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এর আগে সমাবেশে বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, দেশে নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে ওসমান হাদির হত্যার বিচার দাবি আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ এসব ষড়যন্ত্রে পা দেবে না এবং প্রথম ও প্রধান দাবি হচ্ছে হত্যাকারীদের গ্রেপ্তার। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অন্য কোনো আলোচনা হবে না।
তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
কর্মসূচি সমাপ্ত ঘোষণার পরও কিছু সময় বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় অবস্থান করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয় এবং সন্ধ্যা ছয়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।