
দূরবীন ডেস্ক

হাঁস চুরির অভিযোগে দুই তরুণকে প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নানা বয়সী মানুষের সামনে দুই তরুণকে দাঁড় করিয়ে একজনের মাথার একটি অংশ ন্যাড়া করে দেওয়া হয়েছে, অন্যজনের চুলও কেটে ফেলা হয়েছে। একজনের হাতে একটি হাঁস ধরিয়ে দেওয়া হয় এবং অন্যজনের গলায় ঝুলিয়ে দেওয়া হয় একটি সাউন্ডবক্স। সেই সাউন্ডবক্সে বাজতে থাকা গানের তালে তালে তাঁদের নাচতে বাধ্য করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে। স্থানীয়দের অভিযোগ, ওই দুই তরুণ একটি বাড়ি থেকে হাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন। এরপর তাঁদের মারধর করা হয় এবং একপর্যায়ে প্রকাশ্যে অপমানমূলক আচরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আটক হওয়ার পর দীর্ঘ সময় ধরে ওই দুই তরুণকে ঘিরে রাখা হয়। এ সময় মাথার চুল কেটে দেওয়া এবং নাচতে বাধ্য করার ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।
Related posts here
এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফসিউল আলম বলেন, ওই দুই তরুণ দীর্ঘদিন ধরে এলাকায় হাঁস চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর তিনি তাঁদের পুলিশে সোপর্দ করার ব্যবস্থা করেন। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এসব ঘটনা ঘটে যায়।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ওই দুই তরুণকে একাধিক চুরির মামলায় পুলিশ আগে থেকেই খুঁজছিল। শনিবার জনতার হাতে আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হেনস্তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, নির্যাতনের বিষয়টি তখন পুলিশকে জানানো হয়নি এবং ভাইরাল ভিডিওটি এখনো তাঁদের নজরে আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই চুরির অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাকে অমানবিক ও বেআইনি বলে মন্তব্য করছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।