
দূরবীন ডেস্ক


ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের ডাকে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া লোকজন নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে হাইকমিশনের সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালিয়ে দূতাবাসের ভেতরে প্রবেশ করতে উদ্যত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইকমিশনের সামনে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। কিছু সময়ের জন্য পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
Related posts here
এর আগে গত শনিবার রাতেও বাংলাদেশ হাইকমিশনের সামনে একটি ছোট দল বিক্ষোভ করে। সে সময় কয়েকজন বিক্ষোভকারী স্লোগান দিয়ে হুমকিমূলক বক্তব্য দেয় বলে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়।
এই ঘটনার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ওই বিক্ষোভে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। তবে বাংলাদেশ সরকার এ বক্তব্য প্রত্যাখ্যান করে বিষয়টিকে গুরুতর নিরাপত্তা ঘাটতি হিসেবে উল্লেখ করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, কূটনৈতিকভাবে অত্যন্ত সুরক্ষিত এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে এভাবে বিক্ষোভকারীদের উপস্থিতি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা স্বাভাবিক নয়। তিনি বিষয়টি নিয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়ার কথাও জানান।
সর্বশেষ পরিস্থিতিতে হাইকমিশনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।