

বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার–২০২৫। এই চাকরি মেলার মাধ্যমে কারিগরি শিক্ষায় দক্ষ তরুণদের জন্য কর্মজীবনে প্রবেশের বাস্তব সুযোগ তৈরি হয়েছে, একই সঙ্গে চাকরির বাজার সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম পেয়েছেন অংশগ্রহণকারীরা।
জব ফেয়ারে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন ড. ওবায়দুর রব। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মো. মেহেদী হাসান বিন গণী, হেড অব এইচআর, ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড।
এছাড়াও ইউসেপ বাংলাদেশে সরকারি অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের পরিচালক, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন খাতের নিয়োগকর্তা, গণমাধ্যমকর্মী এবং শতাধিক চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী জব ফেয়ারে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনই টেকসই অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি।” তিনি সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া তরুণদের কারিগরি শিক্ষায় যুক্ত করে শোভন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইউসেপ বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য আরএফএল গ্রুপ, প্রাণ গ্রুপ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, হাতিল ফার্নিচার, নাভানা গ্রুপ, ওয়ালটন, বিআইএইচএস জেনারেল হাসপাতাল, রানার গ্রুপ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, কাজী ফার্মস গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, এসিআই, বিডিজবস ডটকম, সুপার স্টার গ্রুপ, গোল্ডেন টিউলিপ এবং ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে অনেক চাকরিপ্রত্যাশীকে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ প্রদান করেন। এতে তরুণদের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি কর্মজীবন শুরু করার পথে নতুন আশার আলো দেখেছেন তারা।
আয়োজকদের মতে, এই ধরনের জব ফেয়ার তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পখাত ও প্রশিক্ষিত মানবসম্পদের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।