
নিউজ কো-অর্ডিনেটর


ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহে অভূতপূর্ব সাড়া মিলেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, ফান্ড রেইজিং শুরু করার মাত্র ২২ ঘণ্টার মধ্যে তিনি ৩৭ লাখ টাকার আর্থিক সহযোগিতা পেয়েছেন।
ডা. তাসনিম জারা জানিয়েছেন, তার নির্বাচনী প্রচারণার জন্য চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। বর্তমান সংগ্রহের হার অনুযায়ী, আর মাত্র ৯ লাখ টাকা সংগ্রহ হলেই তিনি আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন বন্ধ করে দেবেন। জনগণের এই ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই।"
সংগৃহীত অর্থের প্রতিটি পয়সার হিসাব যেন স্বচ্ছ থাকে, সে জন্য ডা. জারা তিনটি বিশেষ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন:
১. যাচাইযোগ্য রেকর্ড: কোনো প্রকার 'ক্যাশ' বা নগদ অনুদান গ্রহণ করা হচ্ছে না। ডিজিটাল ট্রানজেকশন (বিকাশ ও ব্যাংক) ব্যবহারের ফলে প্রতিটি লেনদেনের রেকর্ড বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে, যা ভবিষ্যতে যে কেউ যাচাই করতে পারবেন। ২. অডিট ও কমিশনকে অবহিতকরণ: সংগৃহীত অর্থের সমস্ত নথিপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে যাতে তারা পূর্ণ স্বচ্ছতা যাচাই করতে পারে। ৩. ব্যয়ের সুনির্দিষ্ট খাত: কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে, তার বিস্তারিত বিবরণ জনগণের সামনে নিয়মিত প্রকাশ করা হবে।
অনুদানের আধিক্যের কারণে গত রাত ২টার সময় নির্ধারিত বিকাশ অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে বলে তিনি জানান। যারা এখনো অনুদান পাঠাতে আগ্রহী, তাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর অনুরোধ জানিয়েছেন এই প্রার্থী।
উল্লেখ্য, এর আগে প্রচারণার প্রথম ১৪ ঘণ্টায় তিনি ২৩ লাখ ৬৮ হাজার টাকা সংগ্রহের তথ্য জানিয়েছিলেন। স্বল্প সময়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ নির্বাচনী মাঠে ডা. জারার জনপ্রিয়তা ও স্বচ্ছতার প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।