

দেশের বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে ফোনে জানিয়েছেন, “আম্মা আর নেই।” এছাড়া বিএনপির অফিসিয়াল মিডিয়া সেল ও ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে তার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া অনুরোধ করা হয়েছে।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন। তাকে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশে ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ গৃহীত হলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায়ের নাম। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ-বৈবাহিক জীবন শুরু করেন। দেশ পরিচালনায় তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান হিসেবে ইতিহাসে স্মরণীয়।
রাজনৈতিক অঙ্গণে তিনি সবসময় আলোচনায় ছিলেন এবং দশকের পর দশক দেশের নেতৃত্বে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সাল থেকে বিভিন্ন সময় জাতীয় নির্বাচনে অংশ নিয়ে অসাধারণ নির্বাচনী সাফল্য অর্জন করেছেন এবং কখনো কোনো আসনে পরাজিত হননি।
শোকের এই ক্ষণে তার পরিবারের সদস্য, BNP কর্মী-সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।