.webp&w=3840&q=75)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কেল্লা শহীদ (রহ.) মাজার জিয়ারতের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, দেশে যেন হাসিনাশাহীর মতো একটি দৈত্য-দানব সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানাতে হবে। তিনি বলেন, নির্বাচন যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং কোনো শঙ্কার বিষয় নেই।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়েছে। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিতভাবে দেখছে।
তিনি আরও বলেন, যারা ‘হ্যাঁ’ ভোট নিয়ে সমালোচনা করছেন, তারা বিষয়টি ভালোভাবে জানে না। বিশ্বের অন্যান্য দেশে অনুষ্ঠিত গণভোটের অভিজ্ঞতা দেখলে বোঝা যায়, সরকার সাধারণত গণভোটের পক্ষে থাকে। আমাদের সরকার সংস্কারের জন্য কাজ করছে। দেশের স্বৈরাচার যেন আর ফিরে না আসে, তা নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট প্রয়োজন।
ব্যাংকিং খাতের উদাহরণ টেনে শফিকুল আলম বলেন, যারা ব্যাংকের টাকা বিদেশে পাচার করেছেন, তাদের চুরি-চামারি বন্ধ করতে হ্যাঁ ভোট দেওয়া জরুরি। বর্তমান সরকার ব্যাংকগুলোকে রক্ষা করার চেষ্টা করছে।
প্রেস সচিব এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার শঙ্কা অমূলক বলে মন্তব্য করেন এবং গণমাধ্যমকর্মীদের বেতন বৈষম্য বিষয়ক প্রশ্নের জবাবে বলেন, মালিকরা সাংবাদিকদের অধিকার নিশ্চিত করছেন না।
জিয়ারতের সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের গত সাক্ষাতের খবরকে শুধুমাত্র পারিবারিক সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।