.jpg&w=3840&q=75)

ফেসবুকে হৃদয়বিদারক একটি স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন মো. সিহাব খান (২৫) নামের এক যুবক। স্ট্যাটাসে তিনি লেখেন- ছয় মাসের বিয়ে আমাদের এখানেই শেষ। প্রিয় বউ বিদায়। এরপরই তিনি নিজের জীবনের ইতি টানেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ গফরগাঁও–বরমী সড়কের স্বল্প ছাপিলা গ্রামের মোটা কড়ই গাছ এলাকা থেকে সিহাব খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত সিহাব খান পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের ইসমাইল খানের ছেলে। আত্মহত্যার আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি আয়েশা আক্তার সুরভি নামের এক তরুণীকে স্ত্রী হিসেবে উল্লেখ করেন। তবে স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া যায়নি, ওই তরুণী প্রকৃতপক্ষে তার স্ত্রী ছিলেন কি না।
জানা গেছে, আয়েশা আক্তার সুরভি স্থানীয় আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পুড়াদিয়ারটেক গ্রামের সবুজ ব্যাপারীর মেয়ে। স্থানীয়দের ধারণা, সিহাব ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে অথবা তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রেমঘটিত হতাশা বা ব্যক্তিগত সম্পর্কজনিত জটিলতা থেকেই সিহাব আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।