
দূরবীন ডেস্ক


আবগারি শুল্ক সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও বাস্তব সমস্যার বিষয় তুলে ধরতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)। গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে আইবিসিএফ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে এ সাক্ষাতে অংশ নেয়।
বৈঠকে বিশেষভাবে আলোচনায় আসে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক হিসাবায়নের ক্ষেত্রে প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা। আইবিসিএফ প্রতিনিধিদল তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে জানান, এই পার্থক্যের কারণে ইসলামিক ব্যাংকিং খাতে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে, যা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে প্রভাব ফেলছে।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত মনোযোগের সঙ্গে শোনেন এবং আলোচ্য সমস্যাগুলো বিদ্যমান আইনগত কাঠামোর মধ্যেই সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বৈঠকটি গঠনমূলক ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয় বলে প্রতিনিধি দল সূত্রে জানা গেছে।
সভায় এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খানের সঙ্গে উপস্থিত ছিলেন এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ট্যাক্স লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি-এর মহাপরিচালক আহসান হাবিব এবং ভ্যাট পলিসি শাখার মোঃ মশিউর রহমান উল্লেখযোগ্য।
আইবিসিএফ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান, আইবিসিএফের অনারারি সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।