

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এসএফবিএল) নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্সে তাঁর পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ওই সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের ২৫ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি টানা সপ্তমবারের মতো সেলস টার্গেট অর্জনের সাফল্যও উদ্‌যাপন করে।
পদোন্নতি প্রসঙ্গে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে এসএফবিএল দেশের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এফএমসিজি খাতে মো. পারভেজ সাইফুল ইসলামের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে রাঁধুনী, রুচি ও চাষী’র মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর বিকাশ ও বাজার সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি আসে।
দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণে দক্ষ একজন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নতুন দায়িত্বে তিনি টেকসই উদ্ভাবন ও বিশ্ববাজারে সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।