.jpg&w=3840&q=75)

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে দায়িত্ব পালনকালে কয়েকজন ইমিগ্রেশন পুলিশ সদস্যকে ঘুমাতে দেখা গেছে এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগটি দিয়েছেন ব্যারিস্টার নাজির আহমেদ, যিনি সদ্য উদ্বোধিত প্রবাসী লাউঞ্জ পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, লাউঞ্জ পরিদর্শনের সময় কিছু অপ্রত্যাশিত দৃশ্য দেখেছেন, যা পেশাদারিত্বের সঙ্গে মানানসই নয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ইউনিফর্ম পরিহিত কয়েকজন পুলিশ সদস্যকে জনসমক্ষে বিশ্রাম নিতে ও ঘুমাতে দেখা গেছে।
তিনি প্রশ্ন তুলেছেন, ডিউটিতে থাকা অবস্থায় প্রকাশ্যে ঘুমানো কতটা যৌক্তিক। তার মতে, ডিউটি শেষে নির্ধারিত বিশ্রামাগারে বিশ্রাম নেওয়া যেতে পারে, তবে জনসম্মুখে এমন আচরণ দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া তিনি বিদেশি নাগরিক ও যাত্রীদের কাছে এর বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ব্যারিস্টার নাজির আহমেদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ ও পেশাদার আচরণ নিশ্চিত করা প্রয়োজন। তিনি স্পষ্ট করেছেন, সংশ্লিষ্ট সদস্যদের চাকরি হারানো তার উদ্দেশ্য নয়; বরং সচেতনতা সৃষ্টি ও দেশের ইমেজ রক্ষাই মূল লক্ষ্য।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।