
নিজস্ব প্রতিবেদক


একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় এবার ভোটের ফলাফল গণনা কিছুটা দীর্ঘ হতে পারে। ভোট সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে এবারের নির্বাচন এবং গণভোট একসাথে থাকায় ভোটের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা নির্ধারণ করা হয়েছে। ভোট শেষ হলেও যে কেন্দ্রের ভেতরে ভোটার থাকবেন, সেই কেন্দ্রের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।
ভোট শেষে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাদের নেতৃত্বে লক করা হয়। গণনার জন্য নারী ও পুরুষ ভোটকক্ষে আলাদা হলেও একটি নির্দিষ্ট কক্ষে গণনা করা হয়। সেখানে প্রতিটি প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট, সাংবাদিক এবং পর্যবেক্ষক উপস্থিত থাকতে পারেন। উপস্থিতদের সামনে লক খোলা হয় এবং ব্যালটের নম্বর যাচাই করা হয়।
এরপর ব্যালট পেপার মেঝেতে রাখা হয় এবং গণনা শুরু হয়। প্রথমে সংসদ নির্বাচনের সাদা ব্যালট, তারপর গণভোটের গোলাপি ব্যালট গণনা করা হয়। ছেঁড়া ব্যালট, সিল ঠিক না থাকা বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরহীন ব্যালট বাতিল গণ্য হবে।
প্রতীকভিত্তিক গণনার পরে ভোটের ফলাফল ভোট গণনার ফরমে সংক্ষেপে লেখা হয়, যেখানে প্রার্থীর নাম, বৈধ ও বাতিল ভোটের সংখ্যা অন্তর্ভুক্ত থাকে। রেজাল্ট শিটে কেবল অংক নয়, কথায়ও ভোটের সংখ্যা লেখা হয়, যাতে কোনো প্রকার কারচুপি বা পরিবর্তন সম্ভব না হয়। প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট শিটে স্বাক্ষর করেন।
চূড়ান্ত রেজাল্টের সাতটি সেট প্রস্তুত হয়: একটি ভোটকেন্দ্রের নোটিশ বোর্ডে প্রদর্শন। দুটি সিল করা ব্যালট বস্তার সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো। একটি প্রিসাইডিং কর্মকর্তার কাছে রাখা। একটি নির্দিষ্ট খামে নির্বাচন কমিশনে প্রেরণ।
এভাবে সমস্ত কেন্দ্র থেকে ফলাফল নির্বাচনী কন্ট্রোল রুমে পাঠানো হয়। প্রার্থীদের এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক সেখানে উপস্থিত থেকে কেন্দ্রভিত্তিক ফলাফলের কপি নিতে পারেন। এই ব্যবস্থা নিশ্চিত করে যে ভোটের ফলাফল স্বচ্ছ ও নির্ভুল হবে, এবং কারচুপি বা রেজাল্ট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। চূড়ান্ত ফলাফল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।