

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। শীতের সকাল উপেক্ষা করে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এ বিদ্যালয়ে মোট চারটি কেন্দ্র রয়েছে দুটি নারী ও দুটি পুরুষ কেন্দ্র। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে।
ঢাকা-৬ আসনের সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে জীবনে প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাজ্জাদূর ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই নারী ও পুরুষ ভোটাররা আলাদা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। কেন্দ্রটি পরিদর্শন করেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।
ডিসি মাসুদ আলম বলেন, “ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন হতে যাচ্ছে এটি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো সমস্যা নেই। উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিচ্ছেন।”
রাজধানীর শনির আখড়ায় বর্ণমালা স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা অনার্স শিক্ষার্থী কাউসার আহমেদ বলেন, “ভোট দেব এই উত্তেজনায় রাতে ঘুমাতে পারিনি। ফজরের পর এসে লাইনে দাঁড়িয়েছি। এই কেন্দ্রে আমি দ্বিতীয় ভোটার।”
তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ থাকলেও সকালের দিকে মধ্যবয়সী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। অনেকেই পরিবারসহ ভোট দিতে এসেছেন। নারী ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য।
প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে প্রার্থীদের বুথ থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রের ভেতর ও বাইরে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে ওই আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলছে।
এবার ২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী ৮৩ জন। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি। নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।