
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

নানা অভিযোগ ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার দিনভর দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ সমাপ্ত হয়।
তবে যেসব কেন্দ্রে নির্ধারিত সময়ের পরও ভোটারদের লাইন ছিল বা কেন্দ্রের ভেতরে ভোটার উপস্থিত ছিলেন, সেখানে তাঁদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা ছিল।
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো পোস্টাল ভোট গ্রহণের ব্যবস্থাও চালু করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।
দিনভর কোথাও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও কিছু এলাকায় উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির পর মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনভর সতর্ক অবস্থানে ছিল। এখন কেন্দ্রগুলোতে ভোট গণনার কার্যক্রম চলছে। ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত হবে ত্রয়োদশ সংসদের প্রতিনিধিত্ব এবং গণভোটের চূড়ান্ত সিদ্ধান্ত।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।