
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। “আমাদের মেরে ফেললে মেরে ফেলুক, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো। আমরা মুখ বন্ধ করবো না,” বলেন তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, নির্বাচনের সময় বিভিন্ন ব্যক্তি তার সঙ্গে আপসের প্রস্তাব নিয়ে এসেছিলেন। “অনেক ক্রিমিনাল এসেছে, বলেছে আমাদের সঙ্গে ডিল করো। অনেক ব্যবসায়ী এসেছে, তারাও একই প্রস্তাব দিয়েছে। এমনকি প্রশাসনের লোকজনও বলেছে তুমি মুখ বন্ধ করো, আমরা তোমাকে জিতিয়ে দেবো। কিন্তু আমি কারও সঙ্গে আপস করিনি,” বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করেন। ওই আসনে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হন। নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন।
চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রসঙ্গে পাটওয়ারী বলেন, “আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ভ্যানগার্ড হয়ে যান। যারা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি করে, আমরা রমজানে তাদের কাছে হেদায়েতের দাওয়াত দিয়ে যাবো।”
ভবিষ্যতে ঢাকা-৮ আসনে ভোট কারচুপির চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি। “সে যদি কারও স্ত্রী বা ভাতিজাও হয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো,” বলেন পাটওয়ারী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন তাদের মূল লক্ষ্য নয়; বরং “সিস্টেম পরিবর্তনই” তাদের প্রধান উদ্দেশ্য। “আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাবো,” যোগ করেন তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।