

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)–তে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের তথ্যে বাংলাদেশির রাজধানী ঢাকা শীর্ষে অবস্থান করছে। একিউআই–তে আজ ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে তালিকায় প্রথম অবস্থান দখল করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির প্রকাশিত একিউআই ডেটা অনুযায়ী, ঢাকা নেয় ৩৩২ পয়েন্ট, যা চরমভাবে অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। একই তালিকায় পাকিস্তানের লাহোর রয়েছে ২৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, এবং ভারতের রাজধানী দিল্লি রয়েছে ২৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।
তালিকায় পরপর অবস্থানগুলো হলো- কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, আরব আমিরাতের দুবাই, আফগানিস্তানের কাবুল। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বায়ুর মান নিম্নরূপ শ্রেণিবদ্ধ হয়- ০–৫০: ভালো, ৫১–১০০: মধ্যম, ১০১–১৫০: সতর্কতামূলক, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর, ৩০১-এর বেশি: চরম অস্বাস্থ্যকর।
ঢাকার আজকের মান (৩৩২) এয়ার কোয়ালিটি ইনডেক্সের সর্বোচ্চ স্তরের ওপরেও রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
একিউআই–র তথ্যে বলা হয়েছে, সারাবিশ্বে প্রতিবছর বায়ুদূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষই জীবন হারায়। বায়ুদূষণে উচ্চ মানের অবস্থায় থাকা শহরগুলোতে বিশেষ করে বয়স্ক, শিশু, হাঁপানিসহ শ্বাসপ্রশ্বাসের সমস্যায় জড়িত মানুষের জন্য এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।