
নিজস্ব প্রতিবেদক
.jpg&w=3840&q=75)

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ষড়যন্ত্রের মুখে পড়লেও দৃঢ়চিত্তে দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পাঁয়তারা হয়েছে। আমি দৃঢ়চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম। যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের কিছু নেতার চাপে তাঁকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্তে পৌঁছায়, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এসময় বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিলেন। রাষ্ট্রপতি বলেন, বিএনপি থেকে উচ্চপদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করেছিলেন যে, ‘আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও একবার তাঁকে অপসারণের চেষ্টার তথ্য পেয়েছিলেন। সেই সময় তিন বাহিনীর প্রধানরা তাঁর পক্ষে অবস্থান নেন। বঙ্গভবনের সামনে যখন মব সৃষ্টি করা হয়, সশস্ত্র বাহিনীও তাঁর পক্ষে দাঁড়ায়।
রাষ্ট্রপতি বলেন, ওই দুই বছরের অভিজ্ঞতা সহজ ছিল না। আমাকে একেবারেই অন্ধকারে ফেলা হয়েছিল। বিদেশ সফর, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাকে যেতে দেয়া হয়নি। এক রাতের মধ্যে সব হাইকমিশন থেকে আমার ছবি নামিয়ে দেওয়া হয়। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে আমি বুঝতে পারি যে, এটি আমাকে অপসারণের প্রথম ধাপ হতে পারে।
তিনি কৃতজ্ঞতার সঙ্গে জানান, কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন বিএনপি এবং সশস্ত্র বাহিনী, যার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।